বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

সংবাদদাতাঃ

লক্ষ্মীপুর জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  সহযোগী সংস্থা সমুহের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সহযোগী সংস্থা সমুহের প্রতিনিধিগণ প্রভাত ফেরীর মাধ্যমে খুব ভোরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান।  সে খানে ভাষা শহীদের প্রতি সম্মান জানান এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইসোলপ সংস্থার ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, সোডা সংস্থার নির্বাহী পরিচালক মাছুমা আক্তার সহ বিভিন্ন সংস্থায় কর্মরত প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রলয়ের অধীন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশব্যাপী স্থানীয় এনজিও সংস্থা সমুহের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।