সাধারণ রোগীদের মত লাইনে দাড়িয়ে টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক:

সাধারণ রোগীদের মত লাইনে দাড়িয়ে ১০ টাকায় টিকিট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও তিনি এ হাসপাতালে এভাবে চিকিৎসা সেবা নেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে চিকিৎসা সেবা নেওয়ার সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কাটতে ওই সময় তিনি অন্যদের মতো কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করান। এরপর তা নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান প্রধানমন্ত্রী।

সেখানে চিকিৎসা সেবা নেয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি যদি কখনও অসুস্থ হয়ে পড়ি, তা হলে আমাকে বিদেশে নেবেন না। এয়ার অ্যাম্বুলেন্সে ওঠাবেন না। আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব। এই হাসপাতালে চিকিৎসা নেব।’