লক্ষ্মীপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী ঠিকাদার আবদুল মান্নান।

সোমবার(২৭মে,১৯)সকালে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে আবদুল মান্নান সংবাদ সম্মেলন করেন।আব্দুল মান্নান লক্ষ্মীপুর পৌর ০৩ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সংবাদ সম্মেলনে তিনি জেলা শ্রমিক লীগের আহবায়ক  মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, আশ্রাফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে প্রতারণা, অস্ত্র ঠেকিয়ে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, তাকে মারধরের অভিযোগ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তা না দেয়ার অভিযোগ করেন। একই সঙ্গে তাহের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতা মান্নান। এ ব্যাপারে সদর থানায় গত ২৫ মে একটি অভিযোগ (এসডি আর ৮০৩) করা হয় বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম কুমার, আবুল খায়ের স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন প্রমুখ।