লক্ষ্মীপুরে উত্তর জয়পুর ইউনিয়নে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে এই তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার সাদেক খান।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ, ৩০ জুন মনোয়নপত্র দাখিল ও ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তর জয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হন। এতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় পুনরায় এই পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।