সারাদেশে খুন ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
সারাদেশে খুন ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মানববন্ধন করা হয়।
বৃহস্পতিবার(১১জুলাই,২০১৯) বেলা সাড়ে ১১টার দিকে হাজিরহাট উপকূল কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
লক্ষ্মীপুর- রামগতি আঞ্চলিক সড়কের উপকূল কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সারাদেশে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী মহিবুল ইসলাম রিফাত, মেহেদী হাসান দাউদ,এমরান হোসাইন নিখিল, ইমতিয়াজ তুষার, জিহাদ আল শামস ও রনি হোসাইন সহ প্রমূখ।
