চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে রোগীদের জন্য মানবিক সহায়তা

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

মহামারি করোনায় যখন পুরো দেশবাসী কুপোকাত, বিভিন্ন হাসপাতাল যেখানে বন্ধ করে দিচ্ছে তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম,  সেখানে  মাত্র কয়েক সপ্তাহের অক্লান্ত পরিশ্রম করে  চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবার জন্য  “ফিল্ড হাসপাতাল ”  গড়ে তুলেছেন একজন অদম্য ইচ্ছে শক্তির মানুষ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, যা মানবতার এক বিরল দৃষ্টান্ত।

আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নির্দেশনায় আজকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের জন্য  নগদ অর্থ, পানির ফ্লাস্ক ও রোগীদের জন্য ফলমূল প্রদান করেন ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু।

এর আগে বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ অর্থায়নে জীবাণুনাশক মেশিন স্হাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ অনান্য নেতৃবিন্দ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তফা কামাল ও মহানগর যুবলীগ নেতা রেজাউল করীম মামুন।