চাটখিলে বিএনপি নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে সাবেক মেয়র মোস্তফা কামাল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।         

করোনায় ক্ষতিগ্রস্ত সারা পৃথিবী তথা পুরো দেশ। লকডাউনের কবলে বন্দী সমাজের খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্ত পরিবার গুলো। খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। কাজ করা মানুষগুলো ঘরবন্দি হয়ে পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। এই সকল অসহায় ও দু:স্থ্য এবং মধ্য বিত্তদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে ইতোমধ্যে অনেকেই এগিয়ে এসেছেন।

তেমনি নোয়াখালীর চাটখিলেও অনেকের পাশাপাশি নেতাকর্মী ও এলাকা বাসীর পাশে দাড়িয়েছেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও চাটখিল পৌর বিএনপির সভাপতি মোস্তফা কামাল। চাটখিল পৌরসভার বিএনপি ও এর অংগ সংগঠনের হত-দরিদ্র নেতা কর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মোস্তফা কামাল এর ছেলে যুবদল নেতা মাহবুব রহমান জুয়েল এর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর স্ট্যাটাস সূত্রে জানাযায় মোস্তফা কামাল তার ব্যাক্তিগত উদ্যোগে নাম ঠিকানা গোপন রেখে করোনায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এই সহযোগিতা করবেন এবং সাহায্য প্রার্থীদের সরাসরি যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

খবর নিয়ে জানাযায়, দেশের এই ক্লান্তি লগ্নে তিনি এর আগেও একাধিক বার চাটখিল উপজেলার পৌরসভা সহ প্রত্যন্ত অঞ্চলের কয়েকশত খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে এসেছেন। এইবারই প্রথম দলীয় নেতা-কর্মীদের কথা চিন্তা করে তিনি ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ নিয়েছেন।

এই বিষয়ে মোস্তফা কামাল জানান, মানুষ রাজনীতি করে জনগণের জন্য,জনগণের বিপদে পাশে দাড়ানোই হচ্ছে রাজনীতিবিদ দের ধর্ম। আমার নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইয়ের নির্দেশে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি এলাকার লোকজন ও নেতাকর্মীদের পাশে থাকার জন্য। পাশাপাশি সমাজের বিত্তবানদের আহবান করবো এই দুর্যোগে সবাই যার যার সাধ্যমতো এগিয়ে আসুন।