বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনায় আক্রান্ত-১

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলায় অনুপ্রবেশকারী নারীকে করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছে।
জানা যায়,ওই নারীর পিতার বাড়ি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের শোলার খোলা গ্রামে। গত বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাগেরহাট আসেন এবং কচুয়ায় নিজের ভাইয়ের বাসায় অবস্হান করেন।রোগীর শরীরে করোনার লক্ষন ছিলোনা।অনুপ্রবেশকারী হিসেবে তার করোনা টেষ্ট করানো হয় এবং পজিটিভ এসেছে। এজন্য উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ রোগীর বাড়ি সহ আশ-পাশের বাড়ি লকডাউন ঘোষনা করেছেন।
রবিবার রাত ৯টার দিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের নিকট তথ্য নিশ্চিত করেছেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃমনিশংকর পাইক জানান,ও রোগীর শরীরে করোনার কোন লক্ষন পাওয়া যায়নি।বাইরে থেকে আশার কারনে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়।ওই দিন তিনটি নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নমুনা পরিক্ষা শেষে রবিবার এই নারীর রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।রোগীটি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
