কক্সবাজারে ১৪ জনের করোনা শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি।।            

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  সেখানে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার।

মঙ্গলবার (১২ মে) ১৭৬ স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট পজিটিভ হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। ১২মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন।