করোনা ভাইরাস প্রতিরোধে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে মার্কেট ও শপিংমল বন্ধ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার।।
করোনা ভাইরাস কারণে প্রতিরোধে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে আসন্ন ঈদ পর্যন্ত মার্কেট ও শপিংমল,অন্য দোকান পাট বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
করোনার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোরকঘাটা বাজারের ব্যবসায়ী ও সকলের সম্মতিক্রমে মহেশখালী পৌরসভা ও গোরকঘাটা পৌর বাজার বণিক কল্যাণ সমিতি মঙ্গলবার (১২ মে)বিকালে এক জরুরি সভার মাধ্যমে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান বাজার কমিটির নেতারা।
তবে এতে কাঁচা বাজার,মুদির দোকান ও ঔষদের দোকান সরকারী নিয়ম মোতাবেক যথা নিয়মে খোলা থাকবে।
বাজারের মার্কেট ও শপিংমল,অন্য দোকান পাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান,পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
