ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগ

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ির ১ নং বাগানবাজার ইউনিয়ন পরিষদ ভবনে সন্ত্রাসীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।উক্ত ইউনিয়নে দীর্ঘদিন বিবেদমান দুইটা পক্ষ বিরাজমান।
অনুসন্ধানে জানা গেছে,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও বাজানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী ও ফটিকছড়ি সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন সাজুর নেতৃত্বে দুইটা বিবেদমান গ্রুপ রয়েছে বাগানবাজারে।
উল্লেখ্য গত ১১ মে রাতে ১২ টার দিকে ভুজপুর থেকে বাড়ি ফেরার পথে ফেনী-রামগড় সড়কের বাগানবাজারের বড়বিল নার্সারী মসজিদের সামনে পৌছালে সাজু গ্রুপের ছাত্রলীগ নেতা জয় চন্দ্র দেকে (২৫) প্রতিপক্ষ গ্রুপ দ্বারা হামলার স্বীকার হয়।তাকে চাইনেজ দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করা হয়।এ সময় সে দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন।সে এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার প্রতিবাদে গত ১২ তারিখ সকাল ১০ টায় জয়দের অনুসারীরা বাগানবাজার ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান রুস্তম আলীর বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে।এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণ করেন।
হামলা বিষয়ে চেয়ারম্যান রুস্তুম আলী বলেন, “ত্রান বিতরণ কার্যক্রম শেষ করে বাসায় পৌছার পর পরই হঠাৎ একদল সন্ত্রাসী ইউনিয়ন পরিষদ ভবনে হামলা করে।এ সময় ইলেকট্রিক বোর্ড,আমার ও সবিচের কক্ষ,৪ টা মটর সাইকেল,তথ্য কেন্দ্রে কম্পিউটার,তথ্য কেন্দ্রের একটা ল্যাপটপ ও ত্রাণের চাল লুট করেন।এতে বাধা দিয়ায় দফাদার মোঃ নুরু ও চকিদার আক্তার মিয়াকে আহত করে।আহতদের উদ্ধার করে রামগড় থানায় ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি আমরা”
খবর পেয়ে ফটিকছড়ি নির্বাহী অফিসার মোঃ সাইয়েদুল আরেফীন,ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ ও দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
