চট্টগ্রাম যুবলীগ নেতা এসরারুল হকের উদ্যোগে ‍দ্বিতীয় পর্বে ২০০০ পরিবারের জন্য উপহার সামগ্রী বিতরন

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামে বিশিষ্ট সমাজ সেবক,রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, গরীব ও দুস্থ মানুষের বন্ধু আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৪ নং ওয়াডের কাউন্সিলর পদের প্রার্থী জনাব এসরারুল হক এসরাল এর ব্যাক্তিগত উদ্যোগে  ৪ নং ওয়ার্ডের দ্বিতীয় পর্বে ২০০০ হাজার উদ্ধে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন,করোনা পরিস্থিতিতে সবাই সরকারের নির্দেশে অনুযায়ী চলুন। বাসায় থাকুন সুস্থ থাকুন।

তিনি নাগরিক কাগজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশের কেউ না খেয়ে থাকবেনা।প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা দেশবাসীর জন্য যা করছেন আমি অতি ক্ষুদ্র কর্মী হিসেবে আমার ও ৪ নং ওয়ার্ড বাসীর পক্ষে থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উপহার সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন এসরারুল হক এসরাল, মহিউদ্দিন ফরহাদ, মোঃ হাসান আরো অনেকে।

এ সময় সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।