নূরনগর গুলশানে যাহরা ইমাম বাড়িতে হযরত আলী আঃ এর পবিত্র শাহাদত দিবস উৎযাপন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

আরবি ৪০ হিজরি ১৯ শে রমজান মসজিদে কুফাতে ফজরের নামাজ এ সেজদারত অবস্থায় পাপিষ্ঠ ইবনে মুলজিমের বিষাক্ত তরবারির আঘাতে আঘাতপ্রাপ্ত হন, আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সঃ জামাতা হজরত আলী আঃ।

দুইদিন অসুস্থ থাকার পর ২১ রমজান ফজরের নামাজের ওয়াক্তে তিনি মৃত্যু বরন করেন।

এই পবিত্র দিনটিকে স্বরন করে প্রতিবছরের মতো এবার ও শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন এর হাবিবপুর গ্রামে অবস্থিত গুলশানে যাহরা ইমাম বাড়িতে তিন দিন শোক মজলিসের আয়োজন করা হয়েছে।

উক্ত শোক মজলিসে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন মাওলানা রমজান আলী,মাওলানা আব্দুল লতিফ,মাওলানা সাজিদুল, ইসলাম সহ আরো অনেকে।

হযরত আলী আঃ  এর শানে নওহা পরিবেশন করেন-

আবুল ফজল,সোহাগ,আসাদুল্লাহ,নাদিম,শেখ জুলফিকার আলী সহ আরো অনেকে ।

উক্ত শোক মজলিস পরিচালনা করেন গুলশানে যাহরা ইমাম বাড়ির সম্মানিত সভাপতি শেখ রওশান আলম।