কক্সবাজারে ৩ রোহিঙ্গাসহ ২১ জনের করোনা পজেটিভ

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার( ১৫মে ) ১৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া রামু’র ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার(১৫ মে) ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২১জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় ১ জন, কুতুবদিয়ায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার ১৪ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৫২ জন।