চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আর নেই

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি, চাটখিল উপজেলার বিএনপির সভাপতি আনোয়ার হোসেন (৫৫) আর নেই।
আজ শনিবার(১৬ মে) ভোর ৪:৪৫ মিনিটে ঢাকায় তার নিজ বাসায় অসুস্থ বোধ করায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
আনোয়ার হোসেন এর পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওনার মৃত্যুর সংবাদে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে।
এ নিয়ে নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক মেয়ে এক ছেলে, মা ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন ।
