চট্টগ্রাম ফিল্ড হসপিটালে জন্য এয়ার কন্ডিশনার উপহার দিলেন রেজাউল করিম

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম ফিল্ড হসপিটালের জন্য এয়ার কন্ডিশনার উপহার দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম।

ফোনালাপে মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, এই করোনা ভাইরাস মহামারী মধ্যে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন করোনা আক্রান্ত হওয়ার ভয় কে ভুলে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের পাশে দাঁড়ানোর আমার ক্ষুদ্র চেষ্টা।

তিনি আরো বলেন প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই যোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে তারা এই যুদ্ধে টিকে থাকতে পারলে আমরা মুক্ত হবো করোনা মহামারী থেকে।

এইসময় ডা.বিদ্যুৎ বড়ুয়ার কাছে রেজাউল করিমের দেওয়া এসিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ,বাংলাদেশ ছাত্রলীগ সাবেক উপ-সম্পাদক ও ওমর গণি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু আরিফ,চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম হাসান আলী, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব,ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাত সহ প্রমুখ।