দিনাজপুরে কৃষকদের মাঝে গাছের চারা বিতরন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে কৃষকদের মাঝে ১৬শ ২০টি গাছের চারা বিতরন করা হয়েছে।

রবিবার(১৭ মে) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি হল রুমে  চারা বিতরন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিশদ হারুন। এ সময় উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা কৃষি অফিসার শামিমা নাজনিন উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পে আওতায় ৯টি গ্রুপের ২৭০ জন সদস্য ও সদস্যার মাঝে আম, লিচু, মাল্টা, পেয়ারা, নিম গাছের ১৬শ ২০টি চারা বিতরন করেন।