বানিয়াচং এ নতুন করে এক নার্সসহ আরও ২ জন করোনায় আক্রান্ত

এইচ.এম.খাইরুজ্জামান রাজীব,বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় নতুন করে আরও ২ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
এদের মধ্যে একজন বানিয়াচং উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের নার্স ও রয়েছে। এই নিয়ে বানিয়াচং উপজেলায় এখন পর্যন্ত কোভিড- ১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯জন এ।
গত শনিবার (১৬ মে) রাতে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহপরাণ।
তিনি জানান, ১ম ধাপে ৩ জন শ্রমিক,২য় ধাপে ১ জন সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ৩য় ধাপে সোনালী ব্যাংকের ম্যানেজার, ৪র্থ ধাপে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা,৫ম ধাপে যুব উন্নয়ন কর্মকর্তার পুত্র এবং আজ শুক্রবার রাতে ৬ষ্ঠ ধাপে নতুন করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সসহ ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পুরান তোপখানা গ্রামের ১ জন বাসিন্দার করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
