জয়াগে ইমাম মুয়াজ্জিনদের কে মসজিদ কমিটির খাদ্য সামগ্রী প্রদান

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ইউনিয়নের ২৯টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ মোট ৭৮ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
জয়াগ কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা প্রতিটি ইমাম, মুয়াজ্জিনদের নিকট গিয়ে উপহার সামগ্রী পৌছে দেন।
এসব খাদ্য সামগ্রী উপহার দিতে মসজিদ কমিটিকে সহযোগিতা করেন প্রবাসী ও ইউনিয়নের ধনাঢ্য ব্যক্তিরা।
মসজিদ কমিটির সদস্য ও জয়াগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহিন উদ্দিন বিকম জানান, মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আমরা এই করোনা মহামারীতে মানবিকতা চিন্তা করে খতিব, ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের জন্য কিছুখাদ্য সামগ্রী উপহার দিয়েছি।
ইউপি মেম্বার শফিকুল ইসলাম বলেন,এর আগে প্রবাসী ভাইদের সহায়তায় ইউনিয়নের প্রতিটি গ্রামের হতদরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যারা আর্থিক সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া চেয়েছেন এবং সামনে আরো বেশী করে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে এসব মহতি কাজে শরীক হওয়ার আহ্বান করেন।
