চাটখিলে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিলেন আ,লীগ নেতা বাহালুল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে সারা বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশেও যার প্রভাবে দেশে চলছে অঘোষিত লকডাউন আর সেই কারণে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষ। তাই মাহে রমজানে রিকশায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী এবং রমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন চাটখিল উপজেলার পরিচিত মুখ ৫নং মোহাম্মদপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান (বাহালুল)।
(১৮-মে রবিবার) সকাল ১০টা থেকে তার এই কর্মসূচি শুরু হয়। নোয়াখালী চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান (বাহালুল) প্রায় ৪ শতাধিক মধ্যবিত্ত, খেটে-খাওয়া, অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী হাতে তুলে দেন। এছাড়াও রমজানের শুরু থেকেই চলছে তার খাবার বিতরণের কর্মসূচি চলবে রমজানের শেষ পর্যন্ত।
এ সময় তার পক্ষে ঈদ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, থানা যুবলীগ সদস্য বোরহান উদ্দিন রাব্বানী, থানা যুবলীগ সাবেক সদস্য আজিম মিঝি, ৮নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি ডাঃ আনোয়ার, ইউনিয়ন আওয়ামিলীগ সদস্য রহমত মিঝি, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামিলীগ সদস্য ডাঃ পরিমল, হারুন মোল্লা, মোঃ হানিফ, শাহ সগীর, জামাল হোসেন।
ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, প্রথমে স্মরণ করছি আমার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আতিক উল্লাহ (বি এস সি) কে, কারণ আমার বাবার আদর্শে আদর্শিত হয়ে আমাকে সত্যের পথে চলতে শিখিয়েছেন এবং খেটে খাওয়া অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে থাকতে শিখিয়েছেন, তাই আমার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি আমার এলাকা ৫ নং মোহাম্মদপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি আরো বলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপির নির্দেশনায়, আমি নিজে আগ্রহী হয়ে আমার প্রবাসি বন্ধুবান্ধবের সহযোগিতায় মধ্যবিত্ত, সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। লকডাউনে পর থেকেই আমার এই উদ্যোগ চলমান রয়েছে। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান করছি।
