মতলবে কর্মহীন পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন সাবেক মন্ত্রী মায়া

নিজস্ব প্রতিবেদক :

দেশে মহামারি করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সাবেক দুর্যোগ ব্যাবস্থাপনা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও তাঁর পরিবারের সদস্যরা।

সোমবার(১৮ মে)দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ৬’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চেয়ারম্যান কল্যাণ সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, হাসান মুরশেদ চৌধুরী আহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান বদু, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। পরে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে ৪’শতাধীক পরিবারে মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভায় ৫’শ ও খাদেরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মোট ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ১০হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ চলছে। প্রথম ধাপে ৫হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।