ফটিকছড়িতে আসহায় মানুষের পাশে সেচ্ছাসেবকলীগের জাবেদুল আজম মাসুদ

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি বখতপুর ইউনিয়নে অসহায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ ফটিকছড়ির কৃতি সন্তান নেতা জাবেদুল আজম মাসুদ।
করোনার মহামারি বিপর্যয়ের এই সময়ে চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জনাব জাবেদুল আজম মাসুদ চট্টগ্রাম মহানগরীতে অসহায়,গরিব,দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন,প্রায় দেড় মাস যাবত তাঁর ব্যতিক্রমধর্মী উদ্যোগ এস,এম,এস গাড়ি অসহায় মানুষের মাঝে ছুটে চলেছেন,যা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই পর্যন্ত চলমান রয়েছে,এই পর্যন্ত উনি প্রায় ৪৩০০ অসহায় পরিবারের কাছে উপহার সামগ্রী তুলে দিয়েছেন চট্টগ্রাম মহানগরীতে।করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারীদের দাফন-কাপনের জন্য ২৫ সদস্যের একটি টিম গড়েছেন তিনি,যারা নগরীর যে কোন করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির কাপন-দাফনের জন্য সদা প্রস্তুত।
করোনাসহ যে কোন রোগীর ফ্রী সেবা দিয়ার সম্পুর্ন নিজস্ব অর্থায়নে এম্বুলেন্স সেবারও ব্যবস্থা করেছেন,যা ইতিমধ্যে নগরীতে ২৪ ঘন্টা ফ্রী সেবা দিয়ে যাচ্ছেন,হটলাইন নাম্বারে ফোন করলে উনার ফ্রী এম্বুলেন্স পৌছে যাবে আপনার বাসায়,
মানবতার এই ফেরিওয়ালা মহানগরের পাশাপাশি উনার নিজ গ্রাম বখতপুরেরও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন,তিনধাপে এই পর্যন্ত উনি প্রায় ৫০০ পরিবারেরর মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন।
জাবেদুল আজম মাসুদ বলেন,”প্রধানমন্ত্রী আহব্বান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলোগের নির্দেশনা বাস্তবায়নে আমি চেষ্টা করে যাচ্ছি,ভবিষ্যতেও আমার এমন কার্যক্রম চালু থাকবে,আমার এমন মহতি কাজ চলমান রাখার জন্য উনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি এবং এই পর্যন্ত আমাকে এই মহতি কাজে যারা যারা সাহায্য করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”
তিনি আরো বলেন,”আমার এম্বুলেন্স সার্ভিস ২৪ ঘন্টা চাইলে যে কেউ সেবা নিতে পারবেন,হটলাইনে ফোন করলেই এম্বুলেন্স পৌছে যাবে আপনার ঠিকানায়”
চট্টগ্রাম মহানগরের মধ্যে ফ্রী এম্বুলেন্স সার্ভিস পেতে যে কোন রোগীর পরিবহনে যোগাযোগ করুন।
হটলাইন নাম্বারঃ
০৯৬১১৯৯৯৭৭৭
জাবেদুল আযম মাসুদ
০১৯২৯২৭২৭২৭
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ
চট্টগ্রাম মহানগর।
