ঘূর্ণিঝড় “”আম্পান”” মোকাবেলায় ব্যাপক ভুমিকা পালন করেছে মোংলার “দিগরাজ ওপেন স্কাউটস”

মোঃমাসুদ পারভেজ মোংলা,বাগেরহাট।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “আম্পান” মোকাবেলায় সাধারন মানুষের পাশে সবার সাথে হাতে হাত রেখে পাশে দাঁড়িয়েছে “দিগরাজ ওপেন স্কাউটস”।
এরা নিজ উদ্যোগে দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় এ সাইক্লোন সেন্টার প্রস্তত করেছে।তারা এই আশ্রয়কেন্দ্রে আসা মানুষের সর্বাক্ত খেয়াল রেখেছে।
আশ্রয়কেন্দ্রে আগতরা যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্হান করতে পারে সেদিকে লক্ষ্য রেখেছে।আশ্রয়কেন্দ্রে আসা লোকদের খাবার জন্য নিজ হাতে খাবার রান্না করেছে গার্ল-ইন-স্কাউট এর সদস্যরা।সেই খাবার প্যাকেট করে আশ্রয় কেন্দ্রে আগতদের মাঝে বিলিয়ে দিয়েছে।তাদের চোখের ঘুম সরিয়ে দিয়ে আশ্রয় কেন্দ্রে আসা মানুষের খেয়াল রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন “”দিগরাজ ওপেন স্কাউটস”” এর সভাপতি নিরাপদ হালদার, আর এস এল আরিফুল ইসলাম, রোভার মেহেদী, স্কাউট সজিব,স্কাউট রনিত,গার্ল-ইন-স্কাউট সানজিদা,পূজা,যুথিকা সহ আরও স্কাউটস ও নৌ স্কাউটস এর সদস্যরা।
এসময় আর এস এল আরিফুল ইসলাম বলেন,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।এই দূর্যোগময় অবস্হায় মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যৎতে ও থাকবে””দিগরাজ ওপেন স্কাউটস””।
