চাটখিলে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় কর্মরত সকল সাংবাদিক কে ঈদের উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
বুধবার( ২০-মে) সকাল ১১টায় নোয়াখালীর চাটখিল উপজেলা সভাকক্ষে উপস্থিত উপজেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক, স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা জানান। পরে জাহাঙ্গীর আলমের পক্ষে সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর বিআরডিবি’র চেয়ারম্যান ভিপি মিজান জেলা যুবলীগ সদস্য রিয়াজ খান।
এছাড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নোয়াখালীর-১ সংসদীয় আসন তথা চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বিভিন্ন শ্রেনী পেশার ৩০ হাজার মানুষকে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী সরবরাহ করেন।
চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর অডিও বার্তায় চাটখিলের কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে সালাম ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এসময়ে উপস্থিত ছিলেন চাটখিল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক আবু তৈয়ব অর্থ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ,কামরুল কানন, আনিস আহমেদ হানিফ, জাহাঙ্গীর আলম ইয়াছিন চৌধুরী, সিরাজুল ইসলাম হাসান,সাইফুল ইসলাম রিয়াদ,আলা উদ্দিন, মাইন উদ্দিন বাধন, মহি উদ্দিন বাবু,জহিরুল ইসলাম রানা,স্বপন পাটোয়ারী, সাকিব,রুবেল সহ সকল সাংবাদিক বৃন্দ।
এ ছাড়াও চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার তিন হাজার দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম অডিও বার্তায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিজ নিজ সংসদীয় এলাকায় করোনা মোকাবেলায় সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী যেন সফলভাবে করোনা মহামারী থেকে দেশকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, যতদিন দেশে করোনার প্রভাব থাকবে ততদিন তিনি এ সাহায্য অব্যাহত রাখবেন।
