ফটিকছড়ি ছাত্রলীগ নেতাদের “ভালবাসার উপহার” দিয়ে পাশে দাড়িয়েছেন ডঃ মাহমুদ হাসান ফাউন্ডেশন

আতিক নজরুল,ফটিকছড়ি,(চট্টগ্রাম)প্রতিনিধি।।

করোনা মহামারির শুরু পর থেকে ফটিকছড়িতে অসহায় গরিব দুঃখি মানুষের বিভিন্ন রকম সহযোগিতা ও সেবামুলক প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে এসেছেন ডঃ মাহমুদ হাসান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ এর পক্ষ থেকে গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও সেবামুলক সংস্থাকে সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ নিয়ে ফটিকছড়ির মানুষের পাশে দাড়িয়েছেন।

এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি ১৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার শিক্ষা,শান্তি,প্রগতির সূর্য-সাথরী ছাত্রলীগ নেতাদের “ভালবাসা উপহার” দিয়েছেন। যা ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন এর ছাত্রলীগ নেতারা পেয়েছেন।

এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান রুপু বলেন,”দেশের এই ক্লান্তিলগ্নে ফটিকছড়ির কৃতি সন্তান জেলা পরিষদের সম্মানিত সদস্য আখতার মুহাম্মদ পারভেজ ভাই ফটিকছড়ির খেটে-খাওয়া,অসহায়, দরিদ্র মানুষ,সহ বিভিন্ন সংগঠনকে ডঃ মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলার ইউনিয়ন এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদদের ঈদ উপহার দিয়ায় সত্যি আমাকে অনিন্দিত করেছেন।আমি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ ও ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পারভেজ ভাইয়ের সফলতা কামনা করছি”