মোংলায় অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন পৌর যুবলীগের সভাপতি

মোঃমাসুদ পারভেজ বাগেরহাট প্রতিনিধি।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী (কোভিট–১৯) প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব, স্হবিরতা জনজীবনে।দেশে চলমান অঘোষিত লকডাউনের প্রভাবে গৃহবন্দি শ্রমজীবী নিন্ম আয়ের অসহায় মানুষদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেছেন মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির হোসেন।
দেশের খেটে খাওয়া অসহায় ও দুস্থ মানুষ যখন হোম কোয়ারেন্টাইনে কখনো অর্ধাহারে বা কখনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাগবে সরকারের পাশাপাশি নিজস্ব উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কবির হোসেন।
মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেবার সিদ্ধান্ত নেন তিনি।তারই অংশ হিসাবে শুক্রবার (২২ মে) উপজেলার কুমারখালী ১নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে তুলে দেন ঈদ খাদ্য সামগ্রী।
এবিষয়ে কবির হোসেন বলেন,আমি নিজ অর্থায়নে অসহাদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করছি।যাতে করে তারা দুবেলা দুমুঠো পেট পুরে খেতে পারে।আমার এই কার্যক্রম চালু থাকবে। আরো মানুষকে দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে।কেউ যেন অভুক্ত না থাকে।
