শ্যামনগরে করোনা আক্রান্ত ১ বাড়ী লকডাউন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ায় খবর নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন। 

শনিবার(২৩ মে) রাত ০৮.০০ ঘটিকার সময় ইশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামে  করোনা পজেটিভ পাওয়ায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ ইলতুৎ মিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ  সার্কেল) জনাব মোঃ জামিরুল ইসলাম এর সহযোগীতায় শ্যামনগর থানার কুইক রিসপন্স টিম এর সদস্য অফিসার ইনচার্জ জনাব আলহাজ্ব মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী, এসআই (নিঃ) মোঃ খবির হোসেন, কং-মোঃ পলাশ, কং- মোঃ আরমান হোনেন, কং-রাজু, নারী কং ফাতেমা খাতুন উপস্থিত হয়ে বাড়িটি লক ডাউন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

করোনা রোগীর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা।