শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় শনিবার শ্যামনগর উপজেলায় বেসরকারি ফ্রেন্ডশিপ হাসপাতালের আয়োজনে ৬০০ হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাদ্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লে. কর্নেল (অব:) ডা. মোজাহেদুল হক। নূরনগর ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক সোহেল রানা ছোটবাবু সহ হাসপাতালের কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।

হাসপাতাল চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১১১জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া একই দিনে উপজেলার অন্যান্য ইউনিয়নে ৫০০ পরিবারের মধ্যে দুই সপ্তাহের খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।