বটিয়াঘাটায় আগুনে দোকান পাট পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি বলে প্রাথমিক ধারনা

মোঃ আহসান কবির, বটিয়াঘাটা (খুলনা)।।
বটিয়াঘাটায় আগুনে ২৫/ ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ফায়ার ব্রিগেড খবর দেওয়ার পর দেরিতে ঘটনা স্থলে পৌছানোর কারনে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে মর্মে ক্ষতিগ্রস্তরা জানান।
বুধবার(২৭ মে) ভোর রাত ৪ টার দিকে উপজেলা সদরের নতুন নতুন ষ্টান্ডের এক চা এর দোকান অথবা আশ পাশের কোন এক দোকানের থেকে আগুন লাগার সূত্র পাত বলে প্রতক্ষদর্শীরা জানান।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় ষ্টান্ডের মসজিদের মাইকে বার বার আগুন লাগার ঘোষনা দিতে থাকে।ঘুমের ঘোরে মানুষ দিক বিদিক ছোটা ছুটি করে স্থানীয়ভাবে যার হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে আশ পাশের জ্বলাশয়ের থেকে পানি সংগ্রহ করে আগুন নিভাতে শুরু করে এবং ফায়ার ব্রিগেড কে ফোন করে। তারা ঘটনা স্থলে পৌঁছনোর জন্য এক ঘন্টার ও বেশী সময় নেই। এতো দেরীতে পৌঁছনোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক গুন বৃদ্ধি পাই।
প্রাথমিকভাবে খোজ নিয়ে জানা যায়, প্রায় 25/30টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থে প্রায় ৩-৪ কোটি টাকার মত ক্ষতিসাধিত হয়।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় উপজেলা প্রশাসন , থানার ওসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনীর অফিসার ও সদস্য এবং জনপ্রতিনিধি গন ছাড়া ও সাংবাদিক, ভুক্তভোগী, উৎসূক জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
কিছু কিছু ব্যবসায়ী স্বর্বস্ব হারিয়ে পথে বসে গেছে মর্মে এ প্রতিবেদককে জানান। তাদের ঘুরে দাড়াতে সরকারি সহযোগিতার প্রয়োজন।
