সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ।খাদ্য সংকটে দুজন করোনা রোগী,একজন শুভাকাঙ্ক্ষী সাংবাদিক পুলিশ সুপারকে মেসেজের মাধ্যমে জানালে ব্যবস্থা নেয়া হয়।
শুক্রবার(২৯ মে)পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাতক্ষীরা সদরের COVID-19 আক্রান্তদের লকডাউনকৃত বাসায় (দেবনগরে দুটি এবং গদাঘাটায় একটি) পৌছে দেয়া হয়।
অফিসার ইনচার্জ সদর থানা জনাব মোঃ আসাদুজ্জামান, এসআই (নিঃ) আহমদ আলী এবং এএসআই (নিঃ) ফারহানা ইসলাম খাদ্য সামগ্রী গুলো আক্রান্তদের বাসায় পৌঁছে দেন।
এই সময় আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার, স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়, একই সাথে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
