আজ ৩১মে, বিশ্ব তামাক মুক্ত দিবস

ডাঃ রেহানা আলম,চট্টগ্রাম।।

আমাদের দেশ তথা সারা পৃথিবীতে আর এক বড় আতংকের নাম তামাক। আমরা তামাক বলতে সিগারেট বা ধুমপান করাকেই বুঝি। আমাদের দেশে অনেক সচেতনতা মূলক কার্যক্রম চালু আছে সাধারণ মানুষকে এই ভয়ানক তামাকের ব্যবহার থেকে দুরে রাখার জন্য। তারপর ও যেন কোন ভাবেই থামছেনা তামাকের ব্যবহার।  আমরা দেখি তামাকের ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক ভুল ধারনা আছে বিশেষ করে মহিলা রুগীর রোগের ইতিহাস নেওয়ার সময় যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ধুমপান করেন?

সরাসরি উত্তর তওবা তওবা কি বলেন এসব?

শুধু পান খাই আর কোন খারাপ অভ্যাস নাই।পানের সাথে কি খান? ওই একটু খানি  জর্দা,  সাদাপাতা ইত্যাদি ইত্যাদি।  খুব খারাপ কথা তারা জানেই না এসব ধুমপানের চেয়ে হাজার গুন বেশি ক্ষতিকর। যা আপনাকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিবে। অনেক লোকের প্রশ্ন থাকে এত প্রেশারের ঔষধ খাই প্রেশার ত কমেনা? আপনি যদি ধুমপান / তামাক পাতা খান তাহলে আপনি যতই প্রেশারের ঔষধ খান কোনদিন ও আপনার প্রেশার নরমালে আসবেনা। কারন তামাকে আছে ক্ষতিকর নিকোটিন যা প্রেশার বাড়াবে। আপনি একদিকে  টাকা দিয়ে ঔষধ কিনে খাচ্ছেন প্রেশার নরমাল করার জন্য অন্যদিকে তামাক যা আপনার প্রেশার বাড়াচ্ছে। ফলাফল শূন্য। যেখানে দুইদিকেই আপনি টাকার অপচয় করছেন, একদিকে তামাক কিনে অন্যদিকে প্রেশারের ঔষধ কিনে।

 

ধুমপান / জর্দা এবং সাদা পাতার কিছু ক্ষতিকর দিক:

১) আপনার রক্তচাপ বাড়াবে।

২) আপনার ফুসফুসের মারাত্মক ক্ষতি করবে যেমন ঃ ক্যান্সার।

৩) স্ট্রোকের ঝুকি বাড়াবে।

৪) হার্ট অ্যাটাকের ঝুুকি বাড়াবে।

৫) বার্জারস ডিজিজ নামক একটি মারাত্মক রোগ আছে যেটাতে পায়ের নিচ থেকে পচন ধরে ফলে পা কেটে বাদ দেওয়া লাগতে পারে।

৬) মুখের ক্যান্সার।

৭) বন্ধ্যাত্ব।

৮) কণ্ঠনালীর প্রদাহ।

৯) খাদ্য নালির প্রদাহ।

১০)  সবশেষে মৃত্যু।

তাই আসুন –

“তামাকের ব্যবহার বন্ধ করি”

” তামাক মুক্ত পৃথিবী গড়ি”

ডাঃ রেহানা আলম

প্রধান চিকিৎসক

জে. কে. হেলথ্ কেয়ার সেন্টার।