করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করায় ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান

জাফর আহম্মদ।।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হলে মরদেহের দাফনের (সৎকার) দায়িত্ব নিতে ভয় পাচ্ছে পরিবার–পরিজন ও আত্মীয়–স্বজনরা। সংক্রমিত হওয়ার আশঙ্কায় কোথাও কোথাও বাবার মরদেহের জানাজা বা দাফনের দায়িত্ব নিতে চাচ্ছেন না ছেলে। হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
এমনই এক প্রেক্ষাপটে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী রোগীর মরদেহ দাফন বা সৎকারের মতো ব্যতিক্রমধর্মী কাজে এগিয়ে এসেছেন সবুজ বাংলাদেশ ও ইনাফা নামক স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রবিবার চরশাহী ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করায় সবুজ বাংলাদেশ ও ইনাফা টিমকে ফোন কলের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের মানবিক পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা মহোদয়। জানতে চাইলে ইনাফা নামক সংঘঠনেত সাধারণ সম্পাদক ফারভেজ আহাম্মদ ইয়াসিন বলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার মহোদয়ের উৎসাহ আমাদের শক্তি যোগায়।
