ছাত্রলীগ নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে সংস্কার করা হল মোংলার ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধ

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

মোংলায় ঘূর্নিঝড় আম্পানের আঘাতে দক্ষিন উপকুলে নদীর পাড়ের অস্হায়ী ভেরি বাদ সংলগ্ন গ্রামে জোয়ারের পানিতে বসতভিটা তলিয়ে যেতে দেখা গেছে।এতে করে বুড়িরডাঙ্গা এলাকার খাল সংলগ্ন গ্রামবাসীরা খুব কষ্টে দিন যাপন করছে।তাই মোংলায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধ স্বেচ্ছা শ্রমে সংস্কার করে দিলেন ছাত্রলীগ নেতা কর্মীরা। পৌর এলাকার বুড়িরডাঙ্গা এলাকার খাল সংলগ্ন এ বাধ সংস্কারে অংশ নেন শতাধিক  নেতাকর্মীরা।

০১ মে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাধের একাধিক স্হানে সংস্কার কাজ করেন তারা।

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমের নেতৃত্বে উপস্হিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী উপ দপ্তর সম্পাদক মোঃইমরান শেখ,মোংলা পৌর ছাত্রলীগের সভাপতি কাজি মোয়াজ্জেম হোসেন রানা,মোংলা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শাহারুখ বাপ্পী সহ শতাধিক নেতাকর্মী বাধ সংস্কার কাজে অংশ নিয়ে ক্ষতিগর মানুষের মূখে হাসি ফুটিয়েছেন।

আার বাধ সংস্কার হওয়ায় বেজায় খুশি বলে জানিয়েছেন স্হানীয় বাসিন্দা উত্তম সরকার। তিনি বলেন,ঘূর্নিঝড় আম্পানের প্লাবনে কামারডাঙ্গা খাল সংলগ্ন এ বাধটির বেশ কয়েকটি স্হানে ভাঙ্গন দেখা দেয়। এতে জোয়ারে পানি ঢুকে পড়ায় সীমাহীন দূর্ভোগে পড়েন দুই শতাধিক পরিবার।শেষ পর্যন্ত এ বাধ সংস্কার কাজে এগিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা।