সোনাইমুড়ীতে অগ্নিকান্ড, নি:স্ব ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় অগ্নিকান্ডে খাবার হোটেল, মুদি ও মুরগী দোকানসহ ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।এতে উপার্জনের হাতিয়ারটি হারিয়ে নি:স্ব হয়ে যায় ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাত ২টার দিকে বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে এ অগ্নিকান্ডের ঘটণা ঘটে।
স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ৩য় বারেরমতো এ ঘটণায় খাবার হোটেল, মুদি ও মুরগী দোকানসহ ১০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, থানা পুলিশ ঘটণাস্থল পরিদর্শন করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করেন। ভূক্তভোগীরা তাদের একমাত্র উপার্জনের হাতিয়ারটি হারিয়ে এখন নি:স্ব প্রায়, আকুতি জানান আর্থিক সহযোগীতারও।
গত ৫ বছরে তিন বার আগুন লাগার ঘটণায় সুষ্ঠ তদন্তকরে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয় ব্যাবসায়ীরা।
