ফটিকছড়িতে রহস্যজনকভাবে এক বয়স্ক ব্যাক্তির মৃত্যু

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাজারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যাক্তির লাশ পাওয়া যায়।ব্যাক্তিটি নাম মফিজুর রহমান (৬৫) প্রকাশ মফিজ মুন্সি।পেশায় তিনি পেশায় তিনি একমন সার্ভেয়ার।
মঙ্গলবার( ২ জুন) ফটিকছড়ি বিবিরহাট বাজারে এবি শপিং সেন্টারের নিজ অফিসে সার্ভেয়ার মফিজুর রহমানের লাশ গলা ফাঁস লাগানো অবস্থায় পুলিশ উদ্ধার করে।
জানা যায় নিহত সার্ভেয়ার মফিজের বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের মনিরুজ্জামান মাষ্টার বাড়ীর মনিরুজ্জামান মাষ্টারের ৩য় পুত্র।
