রাউজানের এম পি জননেতা জনাব ফজলে করিম চৌধুরী এর মেঝো ভাই এর মূত্যু

জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।। 

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী’র মেঝ সন্তান ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি এর মেঝো ভাই জনাব ফজলে রাব্বি চৌধুরী (মানিক) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মূত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

আগামীকাল শুক্রবার জুমার নামাযের পর গহিরাস্থ মরহুমের নিজ বাড়ী বক্স আলী চৌধুরী বাড়ী জামে মসজিদ মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হবে।