রাউজানে কারোনা আক্রান্ত ব্যাক্তিকে খাদ্যসামগ্রী প্রদান

জামসেদুল আলম,রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি।।
রাউজান উপজেলার ৪নং ওয়ার্ডে কাজী পাড়া গ্রামে আব্দুল হাকীম নামক এক ব্যাক্তির লকডাউনে থাকা পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করেন রাউজানের দ্বিতীয় প্যানেল মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ।
রাউজানের অভিভাবক এম পি জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী এর নির্দেশে, তরুণ প্রজন্মের আইডল ফারাজ করিম চৌধুরী এর পূষ্টপোষকতায় এই সহয়তা দেওয়া হয়। এক মাসের খাদ্যসামগ্রীর মধ্যে এক বস্তা চাউলসহ যাবতীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান,রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, মোঃইমরান, মো আলি সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
