চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এর পিতার ইন্তেকাল

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একটিভ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের পিতা এটিএম গিয়াস উদ্দিন আজ সকাল নয়টার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া আরও শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পৌর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, দৈনিক চাটখিলবার্তা সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, আলোকিত চাটখিল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হান্নান হায়দার, যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেন, ছাত্রলীগ উপজেলা আহবায়ক রাজু পাল প্রমুখ।