কালিগঞ্জে চুরি মামলার আসামী গ্রেফতার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এসএম আজিজুর রহমান(ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে চুরি মামলার মোঃ রফিকুল ইসলাম(৪৫) নামে এক আসামীকে  গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্প্রতিবার(০৪ জুন)এসআই/এসআই অনুপ কুমার ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেবহাটা থানা পুলিশের সহায়তায়  কালিগঞ্জ থানার মামলা নং-৩৩, তাং-২৪/০২/২০২০ এর আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(৪৫), পিতা- শেখ হায়দার, সাঙ নকিপুর মাজাট, (A/P- প্রজত্নে-শ্বশুর-মৃতঃ আমের আলী চৌকিদার, সাং-মলেঙ্গা, থানা- কালিগঞ্জ), থানা- শ্যামনগর, কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরাকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।