নূরনগর বাজারে মানছে না সামাজিক দুরত্ব, ব্যবহার করছে না মাস্ক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর বাজারে কেউ মানছে না সরকারি নির্দেশনা।
বাংলাদেশ সরকার কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যত্বামুলক করেছে। মাস্ক ব্যবহার না করলে এক লক্ষ টাকা জরিমানা বা ছয় মাসের জেল, আইন পাশ করলেও শ্যামনগর উপজেলার নুরনগর বাজারসহ অত্র এলাকার ব্যবসায়ী ও বাজারে আগত ব্যক্তিরা মাস্ক ব্যবহার করছেনা বা সামাজিক দুরুত্ব মানছে না। চলছে চায়ের দোকানের রমরমা আড্ডা। চায়ের দোকান গুলোতে যেন বুদ্ধিজীবীদের মেলা।
সচেতন মানুষ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।তানা হলে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়বে শ্যামনগরে।
