পেয়ারার উপকারিতা

শেখ আল মামুন,সাতক্ষীরা।।

স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে #পেয়ারার প্রচুর উপকারিতা রয়েছে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ‘সি’ ও লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। তবে পেয়ারার বিশেষ পাঁচটি গুণের মধ্যে রয়েছে,

১। ডায়াবেটিস রোধ করে

নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ #ডায়াবেটিসের ঝুঁকি কমে। কারণ পেয়ারায় যে আঁশ আছে, তা শরীরে চিনি শোষণ কমাতে পারে।

২। রোগ প্রতিরোধ করে

পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে তা শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের #রোগ_প্রতিরোধ করতে পারে।

৩। দৃষ্টিশক্তি উন্নত করে

পেয়ারায় থাকা ভিটামিন ‘এ’ চোখের #দৃষ্টিশক্তি বাড়ায়। রাতকানা রোগ থেকে বাঁচায়।

৪। ডায়রিয়া রোধ করে

পেয়ারা #ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটা। পেয়ারার আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।

৫। ক্যান্সার প্রতিরোধ করে

ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন, #ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। নির্দিষ্ট করে বললে, প্রোস্টেট ক্যান্সার আর স্তন ক্যান্সারের জন্য পেয়ারা খুবই উপকারী।

তাই সুস্থ থাকতে, চেষ্টা করুন নিয়মিত পেয়ারা খাওয়ার।