বাগেরহাটে সাংবাদিক কে হত্যার হুমকি,তৃনমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির নিন্দা

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সহ সম্পাদক রিফাত আল মাহমুদকে মোবাইল ফোনে হত্যাসহ বিভিন্ন রকম হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় একজন।এ ঘটনায় মোড়েলগন্জ থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
সাংবাদিক রিফাত আল মাহামুদ মাই টিভি ও পরিবর্ত.কম এর বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
সাধারন ডায়রিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ০১৮৫২–৪০১৬০২ এবং দুপুরে ০১৮২২–৫৬০০০২ এই দুইটি নাম্বার থেকে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে হত্যাসহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।এমন কি সারা জীবনের জন্য সাংবাদিকতা শিখিয়ে দিব বলে হুমকি দেয়।এ ঘটনায় মোড়েলগন্জ থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। সাধারন ডায়রি নং–১৬৪ তারিখ ০৪/০৬/২০।
এদিকে রিফাত আল মাহামুদকে ফোনে হত্যার হুমকি দাতাকে খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন,
“বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি‘র” বাগেরহাট জেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃআলী আজগর খাঁন,সদস্য সচিব সাংবাদিক মোঃমারুফ হোসেন,সদস্য বায়জিদ হোসেন,শেখ রাফসান,ইয়াসির আরাফাত, এমরান হোসেন বাবুল,আখি আকতার,জান্নাতুল রুপা আক্তার, কেয়া আক্তার,গাজী টুটুল,মোঃমাসুদ পারভেজ, মোঃহেলাল মল্লিক,মোঃজাহানজেব কুদরতি, মোঃআব্দুল্লাহ,সুজন মজুমদার,রনি মোল্লা,মোঃহাফিজুর রহমান,মোঃআলী আজীম প্রমূখ।
