র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রীর সুস্থতা কামনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খুশি ডেন্টাল কেয়ার চিকিৎসক শেখ আল মামুন।
রোনায় আক্রান্ত হয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। শনিবার(০৬ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। সারোয়ার আলম শারীরিকভাবে সুস্থ আছেন, তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সারোয়ার আলম ফেসবুকে লেখেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
ফেসবুকে তিনি আরও জানান, তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন সারোয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহসী ভূমিকা রাখায় সর্বমহলে পরিচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
