লালমনিরহাটে বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা তালিকা করা হলো লটারিতে

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,তালিকা করা হলো লটারির মাধ্যমে।সাধারন মানুষ এতে খুশী।

শনিবার(০৬ জুন ) সকাল দশটায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদে সামাজিক বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার জন্য সুফল ভোগীদের তালিকা করা হয়।ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত সুফল ভোগীদের লাইনে সারিবদ্ধ ভাবে দাঁড় করানো হয়।বয়স,স্বাস্থ্য,অর্থনৈতিক অবস্থার উপর প্রাথমিক বাছাই করা হয়।নামের তালিকা একত্রিত করে সকলের সামনে লটারির মাধ্যমে চুড়ান্ত ভাবে সুফল ভোগীদের নাম গ্রহণ করা হয়।এই প্রক্রিয়ায় নাম গ্রহণ করায় আগত সুফল ভোগীরা সন্তষ্ট।

বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার,লালমনিরহাট সদর উপজেলা সমাজ সেবা অফিসার নুরিতা জান্নাত, মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ।

লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এই প্রতিবেদক কে বলেন,সামাজিক বেষ্টনীর আওতায় সুফল ভোগীদের নামের তালিকা নিয়ে, সাধারন মানুষ আমার কাছে অভিযোগ করায়, আমি উদ্দোগ নেই স্বচ্ছ প্রক্রিয়ায় এবার তালিকা সম্পন্ন করার।আমার সময় কালীন সাধারন মানুষ উপজেলা পরিষদ থেকে সেবা নিতে যাতে কোন ভোগান্তিতে পরতে না হয় এটা আমার নির্বাচনী ওয়াদা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিরলস ভাবে আমরা কাজ করবো জনগনের সুবিধার্তে। এ সময় কামরুজ্জামান সুজন স্থানীয় জনগনের সাথে কুশল বিনিময় করেন।