কয়রাস্থ বশেমুরবিপ্রবিয়ানদের পাশে ব্যারিস্টার শেখ নাঈম

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুলনা জেলার কয়রা উপজেলায়  বসবাসরত অনেক শিক্ষার্থীর পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি সহ উপার্জনের শেষ সম্বলটুকুও।

ঠিক এ মুহুর্তে বিশ্ববিদ্যালয়ের এসব ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে এসে  দাড়িঁয়েছেন গোপালগঞ্জের কৃতী ব্যক্তিত্ব আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

রোববার(০৭ জুন) কয়রা উপজেলায় বসবাসরত বশেমুরবিপ্রবির ক্ষতিগ্রস্ত প্রায় ২২ টি পরিবারের মাঝে  ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দেওয়া উপহার সামগ্রী বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছাত্রলীগের বেশকজন মাঠকর্মি।

বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিল ছাত্রলীগ নেতা ইয়ামিন হোসেন,মেহেদী হাসান সুমন,মিকাইল হোসেন পিকু,আরাফাত ইসলাম,আদিব হাসান  মারিজুল ইসলাম রোজসহ বশেমুরবিপ্রবি ছাত্রলীগের বেশ কজন মাঠকর্মি।

এ প্রসঙ্গে বশেমুরবিপ্রবি  ছাত্রলীগ কর্মি জাহাঙ্গীর আলম বলেন;
সারা বাংলার যুব সমাজের আইকন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের আর্থিক সাহায্য ও নির্দেশনায় আজ আমরা বিশ্ববিদ্যালয়ের কয়রাস্থ শিক্ষার্থীদের সাহায্যের জন্য উপহার সামগ্রী বিতরন করেছি।ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রায় ২২ টি পরিবারের মাঝে হাসি ফুটাতে পেরেছি।

উপহার সামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল
প্রতি পরিবারের জন্য..
১.চাউল ৮ কেজি
২.ডাল ১কেজি
৩.পেয়াজ ১ কেজি
৪.আলু ২ কেজি
৫.তেল ১ কেজি
৬. চিড়া ১ কেজি
৭.মুড়ি ৫০০ গ্রাম
৮.টোস্ট ২ প্যাকেট বড়
৯. লবন ১ প্যাকেট
১০.খাবার স্যালাইন ৪ প্যাকেট।

এ সময় তিনি আরো বলেন,বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সব সময় মানবিক কাজে সামনের সারিতে ছিল।ইনশাআল্লাহ, আমাদের নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাইয়ের নির্দেশে এ কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে সব সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।