গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ

অসীম কুমার বকসী,পিস্ কো-অর্ডিনেটর,গান্ধী আশ্রম ট্রাস্ট।।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে জয়াগ ইউনিয়নের ১৫০ টি হত দরিদ্র, অসহায় পরিবারের মাঝে করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাব প্রশমনে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার( ৭ জুন, ২০)গান্ধী আশ্রম ট্রাস্টের  প্রধান কার্যালয়ে, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম প্রাঙ্গনে মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়।

উক্ত হত দরিদ্র অসহায় বিভিন্ন পরিবারের ১৫০ জন নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে পরিবার প্রতি ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, পরিস্কারক সামগ্রী সাবান, মাস্ক প্রদান করা হয়েছে।

গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার এর সঞ্চালনায় এবং সচিব অধ্যাপক তরনী কুমার দাসের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, পিস্ কো-অর্ডিনেটর অসীম কুমার বকসী, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকন, অডিট অফিসার মোঃ হাবিবুর রহমান, অফিস ম্যানেজার পূজা রাহা প্রমুখ।

সচিব অধ্যাপক তরনী কুমার দাস মহোদয় করোনা ভাইরাস জনিত মহামারী পরিস্থিতি মোকাবেলা এবং প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে উপস্থিত সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ সহ বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা মেনে চলতে পরামর্শ প্রদান করেন। তিনি কোভিড ১৯/করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

পরিচালক রাহা নব কুমার মহোদয় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে করোনা ভাইরাস চিকিৎসা সহায়তায় নিয়োজিত ডাক্তার, নার্স, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মী, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন যে, বাংলাদেশ সরকার কিংবা সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেলে আগামীতে বৃহত্তর নোয়াখালী অঞ্চল সহ বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা প্রদানের পরিধি বৃদ্ধি করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।