লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ১৭ জন,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩২২

অনলাইন ডেস্ক।।

লক্ষ্মীপুরের নতুন করে আরো ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩২২ জন

মঙ্গলবার(০৯ জুন)দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,লক্ষ্মীপুর সদর উপজেলায় ১০ জন সহ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ ব্যক্তি। এরমধ্যে জেলা শহরে জনসহ সদর উপজেলার পার্বতীনগরে , চন্দ্রগঞ্জে এবং কুশাখালীতে জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়াও রামগঞ্জ উপজেলায় , রায়পুর উপজেলায় , কমলনগর উপজেলায় রামগতি উপজেলায় জনের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে। এনিয়ে জেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩২২ জনে

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২০৮টি টেষ্ট সম্পন্ন করে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকী ১৯১ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে

এনিয়ে জেলায় টেষ্ট সম্পন্ন হয়েছে হাজার ৪৪১ জনের। এর মধ্যে ৩২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে