ফটিকছড়িতে আরো পাঁচ জনের করোনা শনাক্ত

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়িতে নতুন করে আরো পাঁচ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হল। গত ৪ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
মঙ্গলবার(০৯ জুন) তাদের দেহে করোনা করোনা পজেটিভ বলে রিপোর্ট দেয়া হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এই তথ্যটি নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে নাজিরহাট কেয়ার পয়েন্ট হাসপাতালের ৩ জন,নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১ জন ও অপরজনের বাড়ি বাগান বাজার।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন।
উল্লেখ্য,নতুন ৫ জন সহ এই পর্যন্ত ফটিকছড়িতে করোনা রোগীর সংখ্যা ২৩ জন।
