লটকনের উপকারিতা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
টক-মিষ্টি স্বাদের লটকন ফলকে সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করেও খাওয়া যায়। এই ফলটির আবার বেশ কয়েকটি নাম রয়েছে। যেমন- হাড়ফাটা, ডুবি, বুবি, কানাইজু, লটকা, লটকাউ, কিছুয়ান ইত্যাদি। লটকন গাছ দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিক চাষ হয়।
চলুন জেনে নেওয়া যাক ফলটির নানা পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে।
লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে।
লটকন গাছের শুকনো গুঁড়ো পাতা ডায়রিয়া বেশ দ্রুত উপশম হয়।
প্রতি ১০০ গ্রাম লটকনের কোয়ায়
খাদ্যশক্তি থাকে প্রায় ৯২ কিলোক্যালরি।
লটকনে আছে প্রচুর পরিমাণে নানা ধরনের ভিটামিন ‘বি’।
লটকনে রয়েছে অ্যামাইনো_অ্যাসিড ও এনজাইম যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে।
লটকন খেলে বমি বমি ভাব দূর হয় সহজেই। তৃষ্ণাও নিবারণ করে।
