লোডশেডিং এ অতিষ্ঠ শ্যামনগর উপজেলার মানুষ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সারাদেশে সকল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ  উৎপাদন চাহিদা অনুযায়ী হচ্ছে,ন্যূনতম ঘাটতি নেই কোথাও।নিয়মিত রক্ষণাবেক্ষণ  কাজের জন্য ঘোষিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ মেনে নেওয়া যায়।

তাই বলে,পল্লী বিদ্যুৎ সমিতির অদক্ষতা ও অব্যাবস্থাপনার কারণে অসহনীয় গরম,করোনা পরিস্থিতি এবং দুর্যোগ পরবর্তী সময়ে অনিয়মিত লোডশেডিং কোনভাবেই কাম্য নয়।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অদক্ষতার কারণে বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের সাফল্য ম্লান করে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করতে দেওয়া যাবে না।

শ্যামনগর আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যাবস্থাপনা পরিচালক মহোদয়কে উদ্দেশ্য করে স্থানীয়রা বলছেন, নিরবতাকে দূর্বলতা ভেবে খোঁড়া অজুহাত দেখিয়ে স্বেচ্ছাচারী আচরণ করবেন না।প্রয়োজনে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে আপনাদের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।